সপ্তাহের বাছাই চাকরি

উদ্দীপন

পদের সংখ্যা: ৪৫৩ জন

যেসব পদে নিয়োগ: সহকারী পরিচালক (অর্থ ও হিসাব), ডেপুটি ম্যানেজার (অর্থ ও হিসাব), ডেপুটি ম্যানেজার (মাইক্রো ইনস্যুরেন্স কর্মসূচি), সিনিয়র প্রোগ্রাম অফিসার ও ব্রাঞ্চ ম্যানেজার (ক্ষুদ্রঋণ কর্মসূচি), ব্রাঞ্চ ম্যানেজার (গ্রিন এনার্জি প্রকল্প), প্রোগ্রাম অফিসার (ক্ষুদ্রঋণ কর্মসূচি), ফার্স্ট প্রোগ্রাম অফিসার ও ব্রাঞ্চ অ্যাকাউন্ট্যান্ট (অর্থ ও হিসাব), ফার্স্ট ক্রেডিট অফিসার (ক্ষুদ্রঋণ কর্মসূচি), টেকনিক্যাল অফিসার (গ্রিন এনার্জি প্রকল্প)।Eprothomalo

যোগ্যতা: প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পদভেদে এইচএসসি থেকে স্নাতকোত্তর পাস হতে হবে এবং সর্বোচ্চ বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। পদভেদে প্রার্থীদের ১ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: পদভেদে বেতন ৮ হাজার ৫০০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা যেমন মোবাইল ফোনের বিল, যাতায়াত ভাতাসহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

আবেদনের ঠিকানা: উপপরিচালক, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ, উদ্দীপন, প্রধান কার্যালয়, বাড়ি নম্বর-৯, রোড নম্বর-০১, ব্লক-এফ, জনতা তো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি., রিং রোড, আদাবর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/পোস্টাল অর্ডার (অফেরতযোগ্য) উদ্দীপন-এর অনুকূলে জমা দিতে হবে এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং দুজন পরিচয়দানকারী ব্যক্তির নাম উল্লেখ করতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০১৫।

সূত্র: ২৬ মে প্রথম আলো, পৃষ্ঠা-১৪

Comments